রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

ছবি সংগৃহীত।

রাজধানী ঢাকায় তিন সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় ১৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। 

রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম। 

তিনি বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরেও সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

 

আজ রোববার জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে রাজধানী শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২