মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

ছবি : সংগৃহীত।

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে। 

মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলকারী ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য ছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজান্দা শহরের কাছে একটি বাঁক ঘুরানোর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন।

মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, নৌবাহিনীর সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামতে সহায়তা করছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে পাহাড়ি ঢালের পাশে আংশিকভাবে হেলে যায়।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজকে উপসাগরীয় উপকূলের কোটজাকোয়ালকোসের সঙ্গে সংযুক্তকারী ইন্টারওসেনিক ট্রেনটিতে দুটি লোকোমোটিভ ও চারটি যাত্রীবাহী বগি ছিল। 

ওয়াখাকার গভর্নর সালোমন জারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনার ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে অঞ্চলটির অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে ইন্টারওসেনিক রেল সংযোগটি উদ্বোধন করা হয়। এটি মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল।

 

সূত্র : বিবিসি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২