মানিকগঞ্জের খালে ১০ ফুট দৈর্ঘ্যের কুমিরের সন্ধান

ছবি: সংগৃহীত।

মানিকগঞ্জ সদর উপজেলার চৌকিঘাট এলাকার খাল থেকে বিশালাকৃতির একটি কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাট এলাকায় ওই খালে বিশেষ ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। 

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে কুমিরটি হস্তান্তর করা হবে। 

উপজেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরী ও পাশের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকার খালে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। এর পর থেকে আতঙ্কে ছিলেন তাঁরা। কেউ খালে গোসল করতে বা গরু-ছাগল গোসল করাতে সাহস পাননি।

কুমিরটি ধরতে একাধিকবার চেষ্টা করেন এলাকাবাসী। অবশেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বিশেষ কৌশলে কুমিরটি ধরতে সক্ষম হন চৌকিঘাট গ্রামের লোকজন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ কুমিরটি দেখতে ভিড় করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২