সুনামগঞ্জে সেনা অভিযানে আগ্নে*য়াস্ত্রসহ গ্রেপ্তার ১

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের সেনাবাহিনীর অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে জেলার জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোমবার (১৭ মার্চ) রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা রবিবার দিবাগত রাত দেড়টায় জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামের শাহিনুর রহমানের বসতবাড়িতে অভিযান চালায়। 

অভিযানে শাহিরপুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামির হেফাজত থেকে ২টি অত্যাধুনিক পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি, ৭টি টেটা, ১টি ধারাল দা ও ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সাজ্জাদুর রহমান সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেপ্তার করে সেনাবাহিনী। 

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ছাতক সেনাবাহিনী থানায় আলামতসহ সোপর্দ করার পর গতকাল সোমবার রাতেই পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২