পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। এসব অপরাধের মধ্যে রয়েছে নিধনযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য ধরনের যৌন সহিংসতা।

  
জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া এক নতুন প্রতিবেদনে কমিশন বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা একটি ‘ব্যাপক ও পদ্ধতিগত হামলার’ অংশ হয়ে উঠেছে।প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ ও বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলার শিকারদের মধ্যে শিশুরাও রয়েছে।


কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১ হাজার ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন।প্রতিবেদনে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। 

কমিশনের দাবি, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের বিস্তার আরও বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার কারণ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


জাতিসংঘের তদন্ত কমিশন আরও বলেছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা, বশীভূত রাখা এবং তাদের সমাজকে অস্থিতিশীল করে তুলতে যৌন সহিংসতা ব্যবহার করা হয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের প্রায় সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করার সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: আল-জাজিরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন

১

ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর

২

ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত :তথ্য উপদেষ্টা

৩

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

৪

জেন জি নারীদের পছন্দ কেন মিলেনিয়াল পুরুষ?

৫

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

৬

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৭

১৭৪ জন লিবিয়া থেকে দেশে ফিরলেন

৮

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

৯

এক নজরে ২০২৬ ব্যালন ডি’অর

১০

সাগর-রুনি হত্যা: এবার তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিলো টাস্কফোর্স

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী নানা কর্মসূচি

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।