জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পৃথক তিন পদে মোট ১৬ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৩টি
লোকবল নিয়োগ: ১৬ জন
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৪টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ০৪টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ০৮টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।