ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা, ধ্বংস একাধিক ট্যাংক

লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৪ জুন) চালানো হামলায় একাধিক ট্যাংক ধ্বংস হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ খবর জানা যায়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা একাধিক ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে এবং ইয়োহমোর আল-শাকিফ, রাশাফ, আল-কানতারা ও খিয়ামসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও গাড়ি বহরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে।

রকেট এবং আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে একাধিকবার আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গসংলগ্ন এলাকা সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে।

হিজবুল্লাহর দাবি, সেখানে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনা সমাবেশ লক্ষ্য করে ধারাবাহিক কামানের গোলাবর্ষণ, ব্যাপক রকেট হামলা এবং ড্রোন আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া, কয়েকটি ইসরায়েলি মারকাভা ট্যাংক নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করার দাবিও করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২