যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত: সিএনএন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। দেশটির অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের রিজার্ভ উদ্বেগজনক হারে কমছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালি কয়েক মাস ধরে বন্ধ থাকায় সংরক্ষিত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা

বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফেডারেল তথ্য অনুযায়ী, 'মেমোরিয়াল ডে উইকেন্ডে'র আগের সপ্তাহেই বাণিজ্যিক ও জরুরি মজুত থেকে আরও ১ কোটি ৭৪ লাখ ব্যারেল তেল ও জ্বালানি ব্যবহার করা হয়ছে।

লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, 'হরমুজ সংকট এভাবে অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। নাহলে ভবিষ্যতে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগবে মার্কিনিরা

এদিকে, ট্রাম্প প্রশাসন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকেও দ্রুত তেল উত্তোলন অব্যাহত রেখেছে। গত সপ্তাহে, এসপিআর থেকে আরও ৯১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমেছে, যা আগের সপ্তাহের রেকর্ড পতনের কাছাকাছি।

শুধু গত দুই মাসেই জরুরি মজুত থেকে প্রায় ৫ কোটি ব্যারেল তেল কমে গেছে।

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২